বাংলাদেশ

নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রে ল’ফার্ম নিয়োগ দেবে সরকার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন যুক্তরাষ্ট্রে ল’ফার্ম নিয়োগ করার বিষয়ে, সরকার চিন্তা-ভাবনা করছে বলে জানালেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে এ কথা জানান তিনি।

এ সময় পররাষ্ট্রসচিব বলেন, র‌্যাবের কর্মকর্তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমাদের যুক্তরাষ্ট্র দূতাবাস খোঁজ-খবর নিচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো ল’ফার্ম নিয়োগ করা যায় কি না, সে বিষয়েও আমরা ভাবছি।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।

Related Articles

Leave a Reply

Back to top button