স্পোর্টেইনমেন্ট
করোনায় আক্রান্ত আশরাফুল

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মাঠে নামা অনিশ্চিত বরিশাল বিভাগীয় দলের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলের।
শনিবার করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।
রোববার সন্ধ্যায় খবরটি নিশ্চিত করেন মোহাম্মদ আশরাফুল নিজেই। তবে পরীক্ষার ফলাফল নিয়ে সংশয়-সন্দেহ থাকায় আজ আবার র্যাপিড করোনা টেস্ট করিয়েছেন তিনি। যার ফলাফল পাওয়া যাবে রাতে।
দ্বিতীয়বার করানো পরীক্ষায় নেগেটিভ এলেই সোমবার জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলতে কোনো বাধা থাকবে না। আর ফলাফল আবারও পজিটিভ এলে পুরোপুরি আইসোলেশনে চলে যেতে হবে তাকে।
আশরাফুল জানিয়েছেন, শারীরিকভাবে তার কোনো সমস্যা নেই। পুরোপুরি সুস্থ। এ কারণেই মূলত নিজের মনের সংশয় থেকে দ্বিতীয়বার পরীক্ষা করিয়েছেন।



