বাংলাদেশ

তিন আসনে আ.লীগের টিকিট পেলেন যারা

ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যথাক্রমে আগা খান মিন্টু, হাবিবুর রহমান ও আবুল হাসেম খান।

শনিবার (১২ জুন) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় তাদের মনোনয়ন দেয়া হয়।

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদের ৩টি আসনের উপ-নির্বাচনে যথাক্রমে ১৮৭ ঢাকা-১৪ আসনে আগাখান মিন্টু, ২৩১ সিলেট-৩ আসনে হাবিবুর রহমান এবং ২৫৩ কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খানকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে।

এই তিন আসনের উপনির্বাচন আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। এসব আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন, আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৪ জুন।

Related Articles

Leave a Reply

Back to top button