বাংলাদেশ

নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই, সতর্ক পুলিশ: আইজিপি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশা করছি, ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন। এছাড়া নির্বাচন সুষ্ঠু করতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

আজ সোমবার (১ জানুয়ারি) রংপুরে পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, নির্বাচন নিয়ে এই মুহূর্তে দেশে স্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করছে। কোনো নাশকতার আশঙ্কা নেই, তারপরও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। যেকোনো ধরনের নাশকতা এবং নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা সক্ষমতা পুলিশের আছে।

তিনি বলেন, যদি কেউ ভোট বানচাল করার চেষ্টা করে তাহলে পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং মানুষকে শান্তিতে রাখার জন্য যা যা করার দরকার তা করবে। আমাদের প্রশিক্ষণ আছে, ইকুয়েপমেন্ট আছে, লজিস্টিক আছে। জনবল এবং নির্বাচনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে।

পরে আইজিপি রংপুর বিভাগের সকল ইউনিটের পুলিশ কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন। এ সময় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button