নির্বাচন কমিশন বিলুপ্ত করল তালিবান

আফগানিস্তানের নির্বাচন কমিশন বিলুপ্ত ঘোষণা করেছে ক্ষমতাসীন তালেবান সরকার। এ তথ্য জানিয়েছেন আফগান সরকারের মুখপাত্র । তালেবান যে কমিশন বিলুপ্ত করলো; রাষ্ট্রপতি নির্বাচনসহ দেশটির সব নির্বাচন আয়োজন ও তদারকির দায়িত্ব ছিল তাদের কাঁধে।
নির্বাচন কমিশন ও নির্বাচনের কোনো ইস্যুতে অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটির দিকে ইঙ্গিত করে মুখপাত্র বিলাল কারিমি বলেন, এ কমিশন দুটির আর কোনো প্রয়োজন নেই। কখনও যদি আমরা এর প্রয়োজন মনে করি, তবে ইসলামিক আমিরাত এটা আবার গঠন করবে।
একসময়ে ওই নির্বচন কমিশনের নেতৃত্ব দেওয়া আওরঙ্গজেব। তিনি বলেন, ওরা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলো। কারন কমিশন বিলুপ্ত করার জন্য অনেক কিছু প্রভাবিত হবে। এ কাঠামো যদি না থাকে, তবে আমি শতভাগ নিশ্চিত যে আফগানিস্তানের সমস্যারও সমাধান হবে না, কারণ সেখানে কোনো নির্বাচনই হবে না।
এ ছাড়া, চলতি সপ্তাহে শান্তি মন্ত্রণালয় ও সংসদ সংক্রান্ত একটি মন্ত্রণালয়ও বিলুপ্ত করা হয়েছে বলে জানিয়েছের তালেবান মুখপাত্র কারিমি।



