বাংলাদেশ

নির্ধারিত সময়েই হবে রাষ্ট্রপতি নির্বাচন : আইনমন্ত্রী

নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখন পর্যন্ত সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা সরকারের নেই। যেহেতু তিনি (আবদুল হামিদ) দুই মেয়াদে থেকেছেন, সংবিধান অনুসারে তিনি আর থাকতে পারবেন না। তাই নতুন একজন নির্বাচিত হবেন।
রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষন ইনস্টিটিউটে অধস্তন আদালতের বিচারকদের জন্য কর্মশালার উদ্বোধন শেষে বুধবার (৪ জানুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
এ সময় বিএনপির উচ্চপদস্থ নেতাদের জামিনের বিষয়ে তিনি বলেন, আদালতের কাজে আইন মন্ত্রণালয় তো নিশ্চয়ই না, কোনো মন্ত্রণালই হস্তক্ষেপ করছে না। আদালত যদি মনে করেন জামিন দেওয়া যাবে, দেবেন। আদালত যদি মনে করেন দেওয়া যাবে না, দেবেন না।
মন্ত্রী আরো বলেন, এটা অহরহ হয়ে থাকে যে, নিম্ন আদালত জামিন দেননি, উচ্চ আদালত দিয়েছেন। আবার এমনও হয় নিম্ন আদালত জামিন দিয়েছেন, উচ্চ আদালত আটকিয়ে দিয়েছেন। এটা নতুন কিছু না বাংলাদেশে। এটা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তারা হয়তো জাতীয় পার্টি ও বিএনপির আমল দেখেননি বা দেখলেও সেট বলতে চাচ্ছেন না তারা।

Related Articles

Leave a Reply

Back to top button