অন্য খবর

নিজ বাড়ি থেকে নায়িকার লাশ উদ্ধার

তামিল সিনেমা ‘কাঞ্চনা থ্রি’র অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভি আর নেই।

অভিনেত্রীর গোয়ার বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, আত্মহত্যা করেছেন এ নায়িকা।

জ্যাভি রাশিয়ান মডেল ও অভিনেত্রী ছিলেন। তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। তিনি তামিল ছবি ‘কাঞ্চনা থ্রি’তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন।

ইন্ডিয়া গিলটজ এর রিপোর্ট অনুযায়ী, স্থানীয়দের দাবি- সম্প্রতি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে জ্যাভির। প্রেমিক তাকে ছেড়ে চলে যাওয়ায় হতাশায় ভুগেছিলেন তিনি।

২০১৯ সালে যৌন হেনস্তার অভিযোগে চেন্নাইয়ের এক ফটোগ্রাফারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন আলেকজান্দ্রা জ্যাভি। নায়িকার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন সেই ফটোগ্রাফার।

জানা গেছে, অভিনেত্রীর মৃত্যু রহস্য উদ্ঘাটনে ওই ফটোগ্রাফারকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button