বাংলাদেশ

নিকুঞ্জে বহুতল ভবনে আগুন

রাজধানীর নিকুঞ্জের একটি বহুতল ভবনের ৯ তলায় আগুন লেগেছে।

বৃহস্পতিবার রাত ৬টা ৫৪ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাত ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৪ তলা ভবনের ৯ তলায় আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের সাতটি ইউনিট সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button