স্পোর্টেইনমেন্ট

নিউজিল্যান্ডে টি-২০ সিরিজ খেলবেন না তামিম

নিউজিল্যান্ডের পক্ষে টি- টোয়েন্টি সিরিজ খেলবেন না সফরকারী বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার (১৮ মার্চ) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি না খেলার কথা জানিয়েছেন তামিম ইকবাল। সম্পূর্ন ব্যক্তিগত কারণেই খেলছেন না বলে জানান তিনি। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ মার্চ।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, বাংলাদেশ থেকে সফরে আসার আগেই নির্বাচক এবং কোচের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। সিদ্ধান্তের বিষয়টি টিম ম্যানেজমেন্টকে আগেই জানিয়ে রেখেছেন। আজ শুধু মিডিয়ার সামনে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।

তামিম বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজে দলের জন্য শুভকামনা থাকবে। দুর্ভাগ্যজনকভাবে আমি খেলতে পারবো না, ব্যক্তিগত কারণে এ সিরিজে থাকবো না। নিউজিল্যান্ডে আসার আগেই কোচ ও নির্বাচকদের আমি জানিয়েছি এ কথা। ওয়ানডে খেলে দেশে ফিরে যাবো। তবে দল অবশ্যই টি-টোয়েন্টি সিরিজেও ভালো করবে বলে আমি আশাবাদী।’

যথাক্রমে ২৮ ও ৩০ মার্চ এবং ১ এপ্রিল তিনটি টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button