বাংলাদেশ

না ফেরার দেশে ভাস্কর মৃনাল হক

নিউজ নাউ বাংলা ডেস্কঃ না ফেরার দেশে চলে গেলেন খ্যাতিমান ভাস্কর মৃণাল হক।

২১ আগস্ট শুক্রবার রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

জানা গেছে, মৃণাল হক ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।রাজধানী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।   শুক্রবার রাতে সুগার লেভেল ও অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় মৃণাল হককে ওই হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, মৃণাল হক রাজধানীর বলাকা, রাজসিক, কোতায়ালসহ বিভিন্ন ভাস্কর্যের জন্য পরিচিত।
১৯৯৫ সালে মৃণাল হক আমেরিকায় পাড়ি জমান এবং সেখানে তার প্রথম কাজ শুরু করেন। নিউইয়র্ক সিটিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে তার প্রথম প্রদর্শনী প্রদর্শিত হয়। তিনি নিউইয়র্কে এত বেশি কাজ করেন যে নিউইয়র্কের সরকারি টিভি চ্যানেলে তার একটি সাক্ষাৎকার ২৬ বার এবং সিএনএন চ্যানেলে ১৮ বার প্রচারিত হয়।

২০০২ সালে মৃণাল দেশে ফিরে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। একই বছর তিনি নিজ উদ্যোগে নির্মাণ করেন মতিঝিলের বলাকা ভাস্কর্যটি।

Related Articles

Leave a Reply

Back to top button