স্পোর্টেইনমেন্ট

নায়ক আলমগীরের মৃত্যু গুজব !

‍‘‘আপনাদের আমাদের প্রিয় নায়ক আলমগীর আর নেই। আল্লাহ যেনো তাকে বেহশতবাসী করেন। আমিন।’’

গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মধ্যরাতে হঠাৎ করেই এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু আইডি, গ্রুপ ও পেজে।

পরে খোঁজ নিয়ে জানা যায়, পুরোপুরি সুস্থ আছেন কিংবদন্তি এই নায়ক। তিনি তারা বাসাতেই রয়েছেন। যা ছড়িয়েছে তার পুরোটাই গুজব।

শুধু তাই নয়, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায়ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)তে গিয়েছিলেন। সেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সুস্থ অবস্থায় স্বাভাবিক সময় কাটিয়েছেন।

এমন একটি মিথ্যা তথ্যে মৃত্যুর গুজব ছড়ানোয় দু:খ প্রকাশ করেছেন নায়ক আলমগীরের মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। তিনি শুক্রবার (২৯ অক্টোবর) মধ্যরাতে তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে লেখেন, ‘‘আব্বুকে নিয়ে কে বা কারা গুজব ছড়িয়েছে তা আমাদের জানা নেই। আলহামদুলিল্লাহ, আব্বু খুব ভালো আছেন, বর্তমানে নিরাপদ এবং সুস্থ আছেন। মানুষের এমন আচরণ দেখে আমরা খুবই ব্যথিত। আশা করি আর কেউ আর কাউকে নিয়ে এমন মিথ্যে গুজব ছড়াবেন না।’’

Related Articles

Leave a Reply

Back to top button