নাসিরনগরে ১হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নাসিরনগরে ১হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন এমপি ।
আজ ২০ মো বুধবার দুপুরে নাসিরনগর সরকারি কলেজ মাঠে উপজেলার দশটি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী ১০০০ পরিবারের মাঝে তুলে দেন তিনি।

বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছেঠ। আপনাদের কারো ত্রাণের দরকার হলে উপজেলা প্রশাসনকে জানাবেন এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা করা হবে। সবাই সচেতনা থাকেবেন, নিরাপদে থাকবেন এবং মাননীয় প্রধানম্ন্রতী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব হায়াত -উদ-দৌলা খাঁন, জেলার পুলিশ সুপার আনিসুর রহমনা, উপজেলা চেযারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, অফিসার ইনচার্জ সাজেদুর রহমান।



