স্পোর্টেইনমেন্ট

নারী ক্রিকেট বিশ্বকাপে সপ্তমবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

নারী ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়েছে মেগ ল্যানিংয়ের দল অস্ট্রেলিয়া।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে হেলির ক্যারিয়ারসেরা ১৭০, র‍্যাচেল হেইনেস ও বেথ মুনির ফিফটিতে ৩৫৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া। জবাবে ন্যাট স্কাইভারের লড়াকু শতকেও হার এড়াতে পারেনি হেদার নাইটের দল। ৪৩.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ইংলিশরা তুলতে পারে ২৮৫ রান।

অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড- দুই দলের দুই ব্যাটারের দুর্দান্ত লড়াই দেখেছে আজ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল। অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালিসা হিলির ১৭০ রানের জবাবে অপরাজিত ১৪৮ রান করেন ইংল্যান্ডের মিডল অর্ডার ন্যাট স্কিভার। কিন্তু জয় হলো অ্যালিসা হিলিরই।

জয়ের জন্য ৩৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করলেন ইংলিশ ব্যাটার ন্যাট স্কিভার। ১২১ বলে ১৪৮ রানে অপরাজিত ছিলেন তিনি। তবুও তার এই ইনিংস ইংল্যান্ডকে জয় এনে দিতে পারেনি। বাকি ব্যাটারদের যে আর কেউই দাঁড়াতে পারেননি!

এবার ছিল নারী বিশ্বকাপের ১২তম আসর। এর মধ্যে সাতবারই বিশ্বকাপ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। চারবার জিতেছে ইংল্যান্ড এবং বাকি একবার বিশ্বকাপ জিতেছে নিউজিল্যান্ড। এবারই প্রথম নারী বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ৩৫৬/৫(৫০)
হিলি ১৭০, হেইনেস ৬৮, মুনি ৬২;

অ্যানিয়া শ্রাবসোল ৪৬/৩
ইংল্যান্ড ২৮৫/১০(৪৩.৪)

নাতালি স্কিভার ১৪৮*, তামসিন ২৭;

আলানা ৬৪/৩, জেস জোনাসেন ৫৮/৩

ফলাফল: অস্ট্রেলিয়া নারী দল ৭১ রানে জয়ী।

Related Articles

Leave a Reply

Back to top button