বাংলাদেশ

নায্যমূল্যে সয়াবিনসহ তিনটি পণ্য বিক্রি করছে টিসিবি

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চলমান করোনা পরিস্থিতিতে সাশ্রয়ী মূল্যে সারা দেশে তিনটি পণ্য বিক্রি শুরু করেছে। যা চলবে আগামী ১৭ জুন পর্যন্ত।

রোববার (০৬ জুন) সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর মিরপুর, খামারবাড়ি, কারওয়ান বাজার ও প্রেসক্লাব এলাকায় ছিল টিসিবির ট্রাক। টিসিবির ট্রাক থেকে পণ্য সংগ্রহ করতে সকাল থেকেই ছিল সাধারণ মানুষের দীর্ঘ লাইন।

ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মশুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করছে টিসিবি। প্রতিকেজি চিনি পাওয়া যাচ্ছে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারছেন। এছাড়া প্রতিকেজি মশুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ পাঁচ লিটার নিতে পারবেন।

সারা দেশে ৪০০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রয় কার্যক্রম চলছে। এর মধ্যে ঢাকায় ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাকে এ পণ্য বিক্রি করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button