ভূরাজনীতি

নাইকো মামলা: খালেদা জিয়ার চার্জ শুনানি ৮ ফেব্রুয়ারি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কানাডিয়ান বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি নাইকো মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১ ফেব্রুয়ারি) বেগম জিয়ার শারীরিক অসুস্থতার কারণে তাঁর আইনজীবীদের করা আবেদন মঞ্জুর করে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালত এ তারিখ ধার্য করেন।

এর আগে গত ১৯ জানুয়ারি বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। ওইদিনও তাঁর অসুস্থতার কারণ দেখিয়ে সময় আবেদন করলে তা মঞ্জুর করেন একই আদালত। একইসঙ্গে চার্জ গঠন শুনানির জন্য ১ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেন।

এ নিয়ে ৩৩ বার পেছানো হলে বহুল আলোচিত এ মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ।

উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম নাইকো দুর্নীতি মামলাটি করেন।

Related Articles

Leave a Reply

Back to top button