অন্য খবর

নন-ক্লোজার এগ্রিমেন্টে ভ্যাকসিন কেনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মহামারি করোনাভাইরাস প্রতিরোধী টিকা কিনতে সরকারের যে অর্থ ব্যয় হয়েছে তা জানানো ‘সমীচীন হবে না’ বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বলেন, নন-ক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে ভ্যাকসিন কেনা হয়েছে। ফলে সংসদে অর্থ খরচের হিসাব প্রকাশ করা সমীচীন হবে না। তবে সততা ও স্বচ্ছতার নিশ্চিত করে প্রতিযোগিতামূলক মূল্যে ভ্যাকসিন কেনা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

বুধবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

এ নিয়ে ভ্যাকসিন কেনার খরচ জানানোর বিষয়টি সংসদে দুবার এড়িয়ে গেলেন স্বাস্থ্যমন্ত্রী। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত বছর জুলাই মাসে ভ্যাকসিন কেনাসহ কোভিড-১৯ চিকিৎসায় সরকারের ব্যয় গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হয়েছিলো।

গত বছরের ১৮ নভেম্বর জামালপুর-১ আসনের এমপি আবুল কালাম আজাদ সংসদে প্রশ্নোত্তর পর্বে কোন কোন দেশ থেকে কত সংখ্যক টিকা সংগ্রহ করা হয়েছে, সেগুলো সংগ্রহে কত টাকা খরচ হয়েছে, তা জানতে চেয়েছিলেন। এবারও ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য একই প্রশ্ন করেন।

আজ প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এ পর্যন্ত (১৮ জানুয়ারি ২০২২) ২১ কোটি ১৭ লাখ ৩০ হাজার টিকা সংগ্রহ করেছে। এর মধ্যে কোভ্যাক্সের আওতায় দুই কোটি ৯৭ লাখ ২০ হাজার সিনোফার্ম, চীন হতে ৭ কোটি ৭০ লাখ সিনোফার্ম ও ৭ কোটি ৫০ লাখ ১০ হাজার সিনোভ্যাকসহ মোট ১৫ কোটি ২০ লাখ ১০ হাজার এবং ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে।

জাহিদ মালেক জানান, চীন, ভারত ও কোভ্যাক্স হতে সর্বোচ্চ প্রতিযোগিতামূলক মূল্যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামত এবং অর্থ বিভাগ, সিসিজিপি ও প্রধানমন্ত্রীর অনুমোদনে সর্বোচ্চ সততা ও স্বচ্ছতা নিশ্চিত করে ভ্যাকসিন কেনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button