বাংলাদেশ

সিইসিসহ ৫ জনের বিরুদ্ধে দশ আইনজীবীর অভিযোগ

সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী, প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ইসির ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার সকালে, ভুয়া বিলের মাধ্যমে অর্থ লোপাটের বিষয়ে অনুসন্ধান ও তদন্তের জন্য দুদক চেয়ারম্যানের কাছে সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী অভিযোগ দাখিল করেন।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা, প্রশিক্ষণের নামে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ও নির্বাচন কমিশনের নীতিমালা ব্যতীত খরচসহ সরকারি অর্থের ক্ষতি করা হয়েছে।

অপর আইনজীবীরা হলেন– মো. আসাদ উদ্দিন, মোহা. মুজাহিদুল ইসলাম, মো. জুবায়েদুর রহমান, মো. আব্দুস সবুর দেওয়ান, আর রেজা মো. আমির, আব্দুল্লাহ হিল মারুফ ফাহিম, জিএম মুজাহিদুর রহমান, মুস্তাফিজুর রহমান ও মো. জহিরুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Back to top button