বাংলাদেশভূরাজনীতি

নতুন ইসি নিয়ে আগ্রহ নেই বিএনপির

নতুন গঠিত নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোন আগ্রহ নেই বলে জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার নির্বাচন কমিশন গঠনের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা করেন।

বিএনপি মহাসচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনাররা আমাদের কাছে অর্থবহ নয়, তাই নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক প্রতিরক্ষা সচিব কাজী হাবিউল আউয়াল। এ ব্যাপারে শনিবার গেজেট প্রকাশিত হয়েছে।

প্রকাশিত গেজেটে নির্বাচন কমিশনার হিসেবে আরও চার জনের নাম এসেছে। তারা হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।

রোববার শপথ গ্রহণ করবেন নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনাররা।

 

Related Articles

Leave a Reply

Back to top button