বাংলাদেশ

দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ১১ নভেম্বর ভোট গ্রহণ

দ্বিতীয় ধাপে দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর ।

বুধবার (২৯ সেপ্টেম্বর), নির্বাচন কমিশনে (ইসি) কমিশন বৈঠক শেষে সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়ন পত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমাঝে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।

এর আগে, সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button