বিশ্ব

দ্বিতীয় ডোজ হিসেবে মডার্নার টিকা নিলেন মেরকেল

করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেয়ার পর দ্বিতীয় ডোজ হিসেবে মডার্নার টিকা নিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। [তথ্য: বিবিসি]

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৬৬ বছর বয়সী মেরকেল এপ্রিল মাসে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। এপ্রিলে মেরকেলের মুখপাত্র তার টিকা নেয়ার একটি ছবি টুইট করেছিলেন।

বিশেষজ্ঞরা মনে করেন, করোনার টিকাগুলোর মিশ্র ডোজ একটি ভাল ধারণা হতে পারে তবে এ ব্যাপারে এখনি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

ডয়চে ভেলের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, জার্মানি এর আগে ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই টিকাদানে নিষেধাজ্ঞা দিয়েছিল, তবে বর্তমানে প্রাপ্তবয়স্ক সবাইকে এই টিকা দেয়ার কথা বলা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button