বাংলাদেশ
দেশে ফিরলেন লিবিয়ায় আটক ৭৪ বাংলাদেশি

দেশে ফিরেছেন লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ৭৪ জন বাংলাদেশি নাগরিক।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে, আইওএম এর সহায়তায় লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ওই ৭৪ জন দেশে ফেরেন।
আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান।
এর আগে, গত ২ মার্চ ১১৪ জনকে আইওএম এর সহযোগিতায় দেশে ফেরত আনা হয়েছিলো।
অবৈধভাবে লিবিয়ায় পাড়ি জমানোসহ বিভিন্ন অপরাধের কারণে দেশটিতে আটক রয়েছেন বাংলাদেশিরা।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থার সহযোগিতায় দেশে ফিরতে শুরু করেছেন তারা।



