বাংলাদেশ

দেশে করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ শুরু

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে কোভিড টিকার বুস্টার ডোজ প্রয়োগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রাজধানীসহ সারা দেশের কিছু হাসপাতালে স্বল্প পরিসরে এই কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

তিনি বলেন, বুস্টার ডোজ দিতে সারা দেশের টিকা কেন্দ্রগুলোতে চিঠি পাঠানো হয়েছে। যারা পারবে, আজ থেকেই বুস্টার ডোজ দেবে। যাদের প্রস্তুতি নেই, তারা কাল বা পরশু থেকে দেবে। শুরুতে ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।

ডা. শামসুল হক বলেন, বুস্টার ডোজের জন্য নতুন করে রেজিস্ট্রেশন করা লাগবে না। আগের রেজিস্ট্রেশন করা নির্দিষ্ট নম্বরে এসএমএস (ক্ষুদে বার্তা) পাঠানো হবে। এসএমএস ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না। এসএমএস পাওয়া ব্যক্তিরা কার্ড নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে টিকা নেবেন।

আগের দুই ডোজ যে কেন্দ্র থেকে দেওয়া হয়েছে, ওই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ দেওয়ার জন্য এসএমএস পাঠানো হবে। এজন্য নতুন করে নিবন্ধন করার প্রয়োজন নেই।

Related Articles

Leave a Reply

Back to top button