বিশ্ব

দূতাবাস কর্মীদের কাবুল ছাড়ার নির্দেশ মার্কিন কর্তৃপক্ষের

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ, আফগানিস্তনের রাজধানী কাবুল থেকে দূতাবাস কর্মীদের দেশে ফিরে যাবার নির্দেশ দিয়েছে। খবর: আল-জাজিরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এ সংক্রন্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল-জাজিরা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, কাবুলের মার্কিন দূতাবাসে কর্মরত মার্কিন সরকারের কর্মীদের কাবুল ছাড়ার নির্দেশ দেয়া হল। এ বিষয়ে কাবুলের ভারপ্রাপ্ত মার্কিন দূত রোজ উইলসন জানান, সম্প্রতি কাবুলে সহিংসতা বেড়ে যাওয়ায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

তবে কাবুলে দূতাবাস না রাখার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান জেলারেল কেনেথ ম্যাককনজি।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের দুই সপ্তাহ পরে সেখান থেকে দূতাবাস কর্মীদেরও ফিরিয়ে নেয়ার সিদ্ধান্তের কথা জানালোমার্কিন সরকার।

Related Articles

Leave a Reply

Back to top button