বাংলাদেশ
দুর্যোগপূর্ণ বায়ু নিয়ে দূষণের শীর্ষে ঢাকা

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা ৩৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ৪১১ অর্থাৎ এখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বসনিয়া হার্জেগোবেনিয়ার শহর সারজেবো। শহরটির স্কোর হচ্ছে ৩৩৪ অর্থাৎ সেখানকার বায়ুর মান দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে।
তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। শহরটির স্কোর হচ্ছে ২৭৬ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।



