ফলোআপ

ফোনে আড়ি পাতা বন্ধে রিট খারিজ

ফোনে আড়ি পাতা বন্ধের নিশ্চয়তা ও ফাঁস হওয়া ঘটনাগুলোর তদন্ত চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।

বুধবার (২৯ সেপ্টেম্বর) এ আদেশ দেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।

গত ১০ আগস্ট, সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর পক্ষে রিটটি দায়ের করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রিটকারী ১০ আইনজীবী হলেন, মুস্তাফিজুর রহমান, রেজওয়ানা ফেরদৌস, উত্তম কুমার বণিক, মোহাম্মদ নওয়াব আলী, মোহাম্মদ ইবরাহিম খলিল, জি এম মুজাহিদুর রহমান মুন্না, শাহ নাবিলা কাশফী, ফরহাদ আহমেদ সিদ্দিকী, ইমরুল কায়েস ও একরামুল কবির।

এতে বিবাদী করা হয় ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে।

গত ২২ জুন এ বিষয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেয়া হয়েছিল। কোনো জবাব না পাওয়ায় রিটটি করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button