বাংলাদেশ

তিতাসের ৩০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে, তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের ৩০ জন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ আগস্ট) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিতাসের মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুল ওহাব, মহাব্যবস্থাপক (জেনারেল সার্ভিসে ডিভিশন) মইনুল ইসলাম, সিবিএ’র সাবেক সভাপতি কাজিমুদ্দিন, সিনিয়র বিক্রয় সহকারী সৈয়দ অয়েজ উদ্দিন আহম্মদ, সিনিয়র অফিস সহকারী জাকির হোসেন, টিঅ্যান্ডটি শাখার ইউসুফ আলী মিয়াজি, ইউসুফ আলী, গোলাম মাওলা সরদার, জাকির হোসেন ও সাইদুর রহমানকে।

বাকি ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button