বাংলাদেশ

দুই-তিন দিনের মধ্যে আলুর দাম ৩৫ টাকা হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে সরকার নির্ধারিত আলুর মূল্য কার্যকর হবে। এর ফলে খুচরা পর্যায়ে ৩৫ টাকায় নেমে আসবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে মতবিনিময় করেন টিপু মুনশি।

তিনি বলেন, ইতোমধ্যে আলুর দাম কিছুটা কমে এসেছে। আগামী দুই তিন দিনের মধ্যে আলুর সরকার নির্ধারিত মূল্য কার্যকর হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আলুর বাজার অস্থির হয়েছে। তবে দাম কমানোর চেষ্টা চলছে। এটি আমরা নিয়ন্ত্রণ করি না, কৃষি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। তবু ভোক্তাদের সহযোগিতার জন্য আমরা ইচ্ছা করেই টিসিবির মাধ্যমে ২৫ টাকা দরে বাজারে আলু ছেড়েছি।

আগামী তিন বছরের মধ্যে পেঁয়াজে উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে বলে জানান তিনি ।
এ সময় পেঁয়াজ রফতানি বন্ধের অন্তত একমাস আগে জানাতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button