বাংলাদেশ

দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

টানা দুই ঘণ্টারও বেশি সময়ে, ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায়, রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এসকে টাওয়ার নামের একটি প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে।

এর আগে আজ মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লিমা খানম।

দমকল বাহিনীটি জানায়, প্লাস্টিক কারখানাটি মিটফোর্ড হাসপাতালের পাশে। ছয়তলা ভবনের এসকে টাওয়ারের দোতলায় আগুনের সূত্রপাত। ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

জানা গেছে, টাওয়ারটিতে প্লাস্টিক, ক্রোকারিজ ও খেলনার দোকান রয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Related Articles

Leave a Reply

Back to top button