বিশ্ব

দিল্লি ছাড়লেন সোনিয়া গান্ধী

ভারতের রাজধানী নতুন দিল্লি ছাড়লেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। দিল্লি’র ধুলো আর ধোঁয়ায় ভয়াবহ দূষণের শিকার তার অসুস্থতা বাড়তে পারে এমন আশঙ্কায় চিকিৎসকের পরামর্শ মেনে শুক্রবার বিকেলে গোয়া চলে গেলেন কংগ্রেস নেত্রী। খবর আনন্দবাজার পত্রিকা’র।

চিকিৎসকদের আশঙ্কা, ধোঁয়াশা এবং দূষিত বাতাসের কারণে সনিয়ার বুকে আবারও সংক্রমণ ছড়াতে পারে। বাড়তে পারে শ্বাসকষ্ট। তাই করোনা পরিস্থিতি কোনো ঝুঁকি না নেয়ার কথা বলেছেন তারা।

প্রসঙ্গত, চলতি বছরে দুবার এমন সমস্যার কারণে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিলেন সোনিয়া গান্ধী।

Related Articles

Leave a Reply

Back to top button