বাংলাদেশ

দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাত, নিহত ৬

ফুটবল খেলার সময়, দিনাজপুরে বজ্রপাতে ছয় শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লক মাঠে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদ।

কোতোয়ালি থানার উপপরিদর্শক জানান, দুর্ঘটনায় মৃত শিশুরা হলো ১০ বছরের মিম, ১২ বছরের হাসান, ১৩ বছরের সাজ্জাদ এবং ১৬ বছরের আপন, মমিনুল ও আতিক।

আর আহত শিশুর নাম সাজু; তার বয়স ১৫ বছর। তাদের বাড়ি ৮ নম্বর নিউটাউন ও রেলঘুন্টি এলাকায়।

মো. আসাদ আরো জানান, দুপুরে বৃষ্টির মধ্যেই এলাকার শিশুরা মাঠে ফুটবল খেলতে নামে, পরে বৃষ্টি বেড়ে গেলে মাঠের পাশে একটি ছাউনির নিচে আশ্রয় নেয় তারা। সেই ছাউনিতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত তিনজনকে সদরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথেই দুজনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Back to top button