বিশ্ব

দায়িত্ব গ্রহণের প্রথম বছর পালন উপলক্ষে সংবাদ সম্মেলন করবেন বাইডেন

আগামী বুধবার দায়িত্ব গ্রহণের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে, সংবাদ সম্মেলন করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার হোয়াইট হাউস এ কথা জানায়। খবর: এএফপি

প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ৭৯ বছর বয়সী এ প্রেসিডেন্ট স্থানীয় সময় বিকেল ৪টায় (গ্রিনিচ মান সময় ২১০০টা) আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবেন।

প্রেস সেক্রেটারি জানান, প্রেসিডেন্ট আমেরিকার জনগণের উদ্দেশে ভাষণ দেয়ার অপেক্ষায় রয়েছেন।

২০২১ সালের ২০ জানুয়ারি ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন বাইডেন।

বাইডেন এয়ার ফোর্স ওয়ানে উঠার আগে বা ভাষণ দেয়ার পর আনুষ্ঠানিভাবে সাংবাদিকদের প্রশ্নোত্তরের আয়োজন করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button