বিশ্ব

সু চির আরেক ঘনিষ্ঠ সহযোগী আটক

মিয়ানমারের সামরিক জান্তা, ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির আরেক ঘনিষ্ঠ সহযোগী কিয়াও টিন্ট সোয়েকে আটক করেছে। খবর রয়টার্স

কিয়াও টিন্ট সোয়ে সু চির দপ্তরে স্টেট কাউন্সিলরের মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।

ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির তথ্য বিষয়ক কমিটির সদস্য কি তোয়ে জানান, বুধবার রাতে কিয়াও টিন্টসহ চার জনকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনারকেও আটক করা হয়েছে।

উল্লেখ গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী৷ ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চিসহ দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টকেও বন্দি করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button