বাংলাদেশ

বাড়ছে লঞ্চের ভাড়া, সিদ্ধান্ত সোমবার

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এবার বাড়ছে লঞ্চের ভাড়া।

আগামীকাল সোমবার (৮ আগস্ট) দুপুর ১২টায় সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা হবে।

রোববার (৭ আগস্ট) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান।

এদিকে, জানান গেছে, লঞ্চের ভাড়া দ্বিগুণ করতে চান মালিকরা। বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি রোববার এই প্রস্তাব চূড়ান্ত করে বিআইডব্লিউটিএতে পাঠিয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সোমবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠকের সূচি রয়েছে।

গত নভেম্বরের আগে লঞ্চে ১০০ কিলোমিটার মধ্যে দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ১ টাকা ৭০ পয়সা। তখন তা থেকে বাড়িয়ে ২ টাকা ৩০ পয়সা করা হয়েছিল।

১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া নভেম্বরের আগে ছিল ১ টাকা ৪০ পয়সা। এ থেকে বাড়িয়ে করা হয়েছিল ২ টাকা। আর লঞ্চের সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হছিল নভেম্বরে।

Related Articles

Leave a Reply

Back to top button