স্পোর্টেইনমেন্ট

দর্শকপূর্ণ মাঠেই ২০২২ বিশ্বকাপ হবে: ফিফা সভাপতি

করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব। এ কারণে বিশ্বব্যাপী দর্শকশূন্য মাঠেই ফুটবলসহ অন্যান্য খেলা অনুষ্ঠিত হচ্ছে । ফলে সব ধরনের খেলাই এখন প্রাণচাঞ্চল্যহীন, নেই কোনও উত্তেজনা। তবে অন্যান্য ম্যাচ এভাবে হলেও উত্তেজনাবিহীন বিশ্বকাপের ম্যাচ কল্পনাই করা যায় না।

তাই তো ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনোর বিশ্বাস, টিকা প্রয়োগের মাধ্যমে ২০২২ সালে করোনাকে হারিয়ে বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ গ্যালারিতে।

তিনি বলেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী যে বিশ্বকাপের মাধ্যমে আমরা বিশ্বকে আবার এক সুঁতোয় গাঁথতে পারব। আবার আমরা গ্যালারিতে উল্লাস করতে পারব। করোনাকে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ মাঠে।’

ইনফানতিনো এও জানিয়েছেন যে কোনওভাবেই সাধারণ মানুষের চেয়ে অ্যাথলেটদের করোনার টিকাদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া ঠিক হবে না।

২০২২ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে। ওই বছর ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এই খেলার বিশ্ব আয়োজন।

Related Articles

Leave a Reply

Back to top button