বাংলাদেশ

দগ্ধ সাংবাদিক নান্নু আর নেই

দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার ও ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

শনিবার (১৩ জুন) সকাল ৮টা ২০ মিনিটে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর আফতাবনগরে জহিরুল ইসলাম সিটির ৩ নম্বর রোডের পিস তাজমহল অ্যাপার্টমেন্টের নিজ বাসায় দগ্ধ হন তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, সিনিয়র এই সাংবাদিকের শরীরে ৬০ শতাংশ দগ্ধ ছিল। শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাকে সঙ্গে সঙ্গে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

এ বছরের ২ জানুয়ারি একই বাসায় দগ্ধ হয়ে সাংবাদিক নান্নু’র একমাত্র ছেলে স্বপ্নীল আহমেদ পিয়াস মৃত্যুবরণ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button