বিশ্ব

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হলেন, ইয়ুন সুক ইওল।  খবর: আল জাজিরার।

সংবাদমাধ্যমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, এখন পর্যন্ত ৯৮ শতাংশেরও বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং ইয়ুন সুক ইওল ৪৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে ইয়ুনের প্রধান প্রতিদ্বন্দ্বী লি জে-মিয়ুং পেয়েছেন ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট।

এদিকে বৃহস্পতিবার (১০ মার্চ) জানানো এক প্রতিক্রিয়ায় ইয়ুন সুক ইওল বলেছেন, তিনি দেশের সংবিধান ও পার্লামেন্টকে সম্মান করবেন এবং দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিরোধী দলগুলোকে সাথে নিয়ে কাজ করবেন।

ইয়ুন সুক ইওল আরও বলেন, ‘আমাদের প্রতিযোগিতা আপাতত শেষ। আমাদেরকে এখন হাত মেলাতে হবে এবং দেশ ও মানুষের কল্যাণে ঐকবদ্ধ হতে হবে।’

Related Articles

Leave a Reply

Back to top button