স্পোর্টেইনমেন্ট

দক্ষিণি ‘পাওয়ারস্টার’ পুনিত রাজকুমার মারা গেছেন

ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা পুনিত রাজকুমার মারা গেছেন।

শুক্রবার (২৯ অক্টোবর) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে পুনিতকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৪৬ বছর।

মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই ও রাজস্বমন্ত্রী আর অশোক।

কন্নড়সহ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পুনিত জনপ্রিয় ছিলেন ‘পাওয়ারস্টার’ হিসেবে। অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনাও করেছেন তিনি। সম্প্রতি পুনিত ‘জেমস’ ছবির কাজ শেষ করেন।

শিশু অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন পুনিত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

Related Articles

Leave a Reply

Back to top button