বাংলাদেশ

থানায় জব্দ থাকা ডিভাইস থেকে শিপ্রার ছবি স্যোশাল মিডিয়ায় ছড়ানো হয়নি: রামু থানার ওসি

নিউজ নাউ বাংলা ডেস্কঃ   থানায় জব্দ থাকা ডিভাইস থেকে শিপ্রার ব্যক্তিগত ছবি প্রচার হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের। বুধবার নিউজ নাউ বাংলার সাথে এমন দাবী রামু থানার ওসি।
সিনহা হত্যার ঘটনার দিন উর্ধতন কর্মকর্তা কর্তৃপক্ষের বার্তা পেয়ে নীলিমা রিসোর্টে অভিয়ান চালায় পুলিশ। সে সময় শিপ্রার ব্যবহারকৃত ব্যক্তিগত ল্যাপটপ, মুঠোফোন, ক্যামেরাসহ ইলেক্ট্রোনিক্স ডিভাইসগুলো জব্দ করা হয়। সেই ডিভাইস গুলো থেকেই শিপ্রার ব্যক্তিগত ছবি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া হচ্ছে একটি অনলাইন নিউজ পোর্টালে দেয়া সাক্ষাৎকারে শিপ্রার এমন ইঙ্গিত বিষয়ে নিউজ নাউ বাংলাকে জানান, এ বিষয়ে মিডিয়ায় আর কথা বলবেন না। তিনি শুধু সিনহার সুষ্ঠু বিচার চান।

এদিকে, শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়া দুই পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে হাইকোর্ট মন্তব্য করেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়, অপরাধীকে শাস্তি পেতেই হবে।
১৯ শে আগষ্ট বুধবার সকালে বিচারপতি জে বি এম হাসান ও মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হয়েছে। কাল বৃহ:স্পতিবার আদেশ দেবেন আদালত । এ সময় আইনজীবীকে শিপ্রার অবস্থা জানানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে গত ১৬ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক জনস্বার্থে রিট করেন। রিট আবেদনে শিপ্রাকে নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে তদন্তেরও নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়। পুলিশের ওই দুই কর্মকর্তা হলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মিজানুর রহমান শেলী।
সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান গত ১৪ আগস্ট শিপ্রার ব্যক্তিগত কিছু মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করে তাঁর নির্দোষ হওয়ার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন। এ রকম আরো ছবি আসার ব্যাপারেও ইঙ্গিত দেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসপি মিজানুর রহমান শেলীও অনুরূপ পোস্ট দিয়েছেন। শিপ্রার কিছু ছবি পোস্ট করে তিনি তাঁর বিরুদ্ধে হওয়া মামলার যথার্থতার পক্ষে নিজের অবস্থানের কথা ফেসবুকে তুলে ধরেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button