অন্য খবর

করোনায় আক্রান্ত হিলারি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক হিলারি ক্লিনটন।

স্থানীয় সময় মঙ্গলবার হিলারি জানান, তিনি করোনা পজেটিভ হয়েছেন। খবর: সিএনএন’র।

৭৪ বছর বয়সী সাবেক এ ফার্স্টলেডি এক টুইটে বলেন, ‘আমি করোনা পজেটিভ হয়েছি। মৃদু কিছু ঠান্ডাজনিত সমস্যা দেখা দিয়েছে; তবে আমি ভালো আছি।’

তিনি বলেন, ‘গুরুতর অসুস্থতা ঠেকাতে ভ্যাকসিন যে সুরক্ষা দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। দয়া করে ভ্যাকসিন নিন এবং প্রয়োজন পড়লে বুস্টার ডোজ নিন।’

হিলারি জানান, তার স্বামী বিল ক্লিনটন করোনা পরীক্ষায় নেভেটিভ হয়েছেন; তিনি সুস্থ আছেন। বিল ক্লিনটন কুয়ারেন্টিনে রয়েছেন বলে জানান তিনি।

এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি দ্বিতীয়বারের মতো করোনা পজেটিভ হয়েছেন বলে জানান।

এ কারণে তিনি ইউরোপে অনুষ্ঠিতব্য ন্যাটোর সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যোগ দিতে পারছেন না ।

Related Articles

Leave a Reply

Back to top button