বাংলাদেশ

তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে হাফ ভাড়ার সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে নিয়ে বিআরটিএ বৈঠক করে নতুন বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে, তাই যদি কেউ অতিরিক্ত ভাড়া আদায় করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে সড়ক অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে হাফ ভাড়ার কোনো সম্পৃক্ততা নেই। এটা তাদের পুরোনো দাবি। যা টাস্কফোর্সের মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বাসে অর্ধেক ভাড়া বহালের দাবিতে সকালে রাজধানীর ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষক ও প্রশাসনের আশ্বাসে তারা সড়ক থেকে সরে যান।

Related Articles

Leave a Reply

Back to top button