বাংলাদেশ

রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম জমা দিলো সার্চ কমিটি

অনুসন্ধান বা সার্চ কমিটি, নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ১০ জনের নামের তালিকা জমা দিয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাষ্ট্রপতির হাতে কমিটির সদস্যরা সেই তালিকা তুলে দেন বলে জানান মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব জানান, অল্পসময়ের মধ্যে ৫ জন চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, সার্চ কমিটির নাম প্রকাশ করা হবে না। দু-একদিনের মধ্যে রাষ্ট্রপতি কমিশন গঠন করবেন। যাচাইবাছাই শেষে তালিকা নিয়ে দ্রুত নির্দেশনা দেবেন রাষ্ট্রপতি।

শিগগির এটি প্রজ্ঞাপন আকারে জারি হবে বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সার্চ কমিটির সদস্যরা বঙ্গভবনে প্রবেশ করেন। এরপর তারা রাষ্ট্রপতির সাথে সাক্ষাত করে ১০ জনের নাম জমা দেন। তবে সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের জ্বর থাকায় তিনি বঙ্গভবনে আসেননি বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button