স্পোর্টেইনমেন্ট

তিন নারী ক্রিকেটার হাসপাতা‌লে ভ‌র্তি

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার ও ডেল্টায় আক্রান্ত দলের আরেক সদস্যকে।

মঙ্গলবার (১৪ ডি‌সেম্বর) দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. নিয়াতুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আক্রান্ত তিনজনই ভালো আছেন। তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। শুধু অবজারভেশনে রাখার জন্য তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

গত ৫ ডিসেম্বর বিশ্বকাপ বাছাইপর্ব খেলে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরা বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটারের করোনা পজিটিভ হয়। এরপর তাদের নমুনা পুনরায় পরীক্ষা করা হয়। গেল ১১ ডিসেম্বর তাদের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া যায়।

Related Articles

Leave a Reply

Back to top button