বিশ্ব

তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে শিশুসহ অন্তত ৪১ জনের মৃত্যু

অন্তত ৪১ অভিবাসীর মৃত্যু হয়েছে, ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবির ঘটনায়। খবর আলজাজিরা, রয়টার্স।

নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে তিউনিশিয়ার ন্যাশনাল কোস্টগার্ড। তারা তিনজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর দিয়ে ইতালির লাম্পেদুসা দ্বীপে যাওয়ার সময় তিউনিশিয়া উপকূলেই নৌকাটি ডুবে যায়। পরে অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে কোস্টগার্ড। মৃতরা সবাই আফ্রিকান নাগরিক বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button