স্পোর্টেইনমেন্ট

তালেবান ইস্যুতে হঠাৎ ই সুর বদলালেন রশিদ খান

বেশ কয়েক দিন টুইটারে তালেবানের বিপক্ষে সরব ছিলেন দেশটির তারকা খেলোয়াড় রশিদ খান। আফগানিস্তানে নিরপরাধ মানুষের ওপর চালানো হত্যাযজ্ঞ বন্ধ করতে সোশ্যাল মিডিয়ায় বিশ্বনেতাদের উদ্দেশ্যে আকুল আবেদনও জানিয়েছিলেন তিনি। কট্টরপন্থী গোষ্ঠীটির পুনরুত্থানে আন্তর্জাতিক পরিসরে দেশটির ক্রিকেট থমকে যাবে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

শুক্রবার (২০ আগস্ট) এক বার্তায় তালেবান আফগানিস্তানের ক্রিকেট থমকে দেবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার মতে, পরিবর্তিত পরিস্থিতিতেও দেশের ক্রিকেট চলবে আপন গতিতে।

কিন্তু হঠাৎ-ই মত পাল্টালেন বিশ্বসেরা এই লেগ স্পিনার। এবার তিনি  বললেন, বললেন, তালেবান ক্রিকেট ভালোবাসে। তাদের সহযোগিতায় এগিয়ে যাবে দেশের ক্রিকেট।

অস্ট্রেলিয়ার এসইএন রেডিওকে এই লেগস্পিনার বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি ক্রিকেটে খুব বেশি প্রভাব ফেলবে না। দেশের সবাই ক্রিকেট ভালোবাসেন। খেলাটাকে তারা পছন্দ করেন। ক্রিকেটারদের পাশে থাকে এবং সেটা দেখাটা দারুণ। গত কয়েকদিনে আমরা কিছু সাক্ষাৎকার (তালেবানদের) দেখেছি। তারা খেলা নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে, তাদের কোনো সমস্যা নেই। খেলোয়াড়দের তারা বিশ্বজুড়ে খেলতে ও লড়তে দেখতে চান।  তারা নাকি ক্রিকেটকে ভালোবাসেন।’

Related Articles

Leave a Reply

Back to top button