বিশ্ব

তাইওয়ানে আবাসিক ভবনে আগুন, ৪৬ জনের মৃত্যু

তাইওয়ানে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর: বার্তা সংস্থা এএফপি।

বৃহস্পতিবার প্রকাশিত ওই খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাতে তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর কাওশিউংয়ের একটি ভবনে আগুন লাগে।

ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়, তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিউং শহরের একটি ১৩তলা ভবনে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়। ওই বহুতল ভবনটি আবাসিক ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো।

Related Articles

Leave a Reply

Back to top button