অন্য খবর

তসলিমা নাসরিনকে কড়া জবাব দিলেন অভিষেক বচ্চন

‘অমিতাভ বচ্চনের মতো প্রতিভা অভিষেকের নেই।’ এমনই একটি মন্তব্য টুইট করেছেন  বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। এর উত্তরে থেমে থাকেননি অমিতাভ পুত্র অভিষেকও। তসলিমার সমালোচনার কড়া জবাব দিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি ‘দশভি’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক। এতে বেশ উচ্ছ্বসিত পিতা অমিতাভ। ছেলেকে নিয়ে নিজের টুইটারে লিখেছেন, ‘আমার গর্ব, আমার আনন্দ, তুমি সকলের মুখ বন্ধ করে দিয়েছ। তবে পাল্টা উত্তরে নয়, নিজের কাজের মাধ্যমে। তুমি শ্রেষ্ঠ ছিলে, থাকবে।
অভিষেককে নিয়ে অমিতাভের এই প্রশংসা মানতে পারেননি তসলিমা। ওই ঘটনার কয়েকদিন পর বিষয়টি তিনি টুইটের মাধ্যমে প্রকাশ করেন। তসলিমা লেখেন, ‘অমিতজি নিজের সন্তানকে এতটাই ভালবাসেন যে তিনি ভাবেন তার যাবতীয় ভালো গুণ, প্রতিভা ছেলের মধ্যে রয়েছে। তিনি ভাবেন তার পুত্রই সেরা। অভিষেক ভালো, কিন্তু অমিতাভ বচ্চনের মতো প্রতিভা অভিষেকের নেই।’
বাবাকে নিয়ে এমন সমালোচনা সহ্য করেননি ছেলে অভিষেক। তসলিমাকে দিয়েছেন উপযুক্ত জবাব। অভিষেক লিখেছেন, ‘আপনি একেবারে সঠিক কথা বলেছেন। প্রতিভা কিংবা অন্য কোনো কিছুর দিক থেকেই তার সমকক্ষ কেউ হতে পারবে না। অমিতাভ বচ্চন সারা জীবন সেরাই থাকবেন, আমি গর্বিত তার ছেলে হয়ে।’

Related Articles

Leave a Reply

Back to top button