স্পোর্টেইনমেন্ট

টেস্টের নেতৃত্বে ফিরছেন সাকিব

গুঞ্জন উঠেছে, সাকিবকে টেস্টের নেতৃত্বে ফেরানো হতে পারে।

শোনা যাচ্ছে, বৃহস্পতিবার বিসিবি পরিচালনা পর্ষদের সভাশেষে তৃতীয়বারের মতো সাকিবকে টেস্ট অধিনায়ক ঘোষণা করা হতে পারে। আর লিটন কুমার দাসকে করা হতে পারে সহঅধিনায়ক। লিটনকে সহঅধিনায়ক করার প্রস্তাব আগে থেকেই ছিল। দেরিতে হলেও সেটি বাস্তবায়ন করা হচ্ছে। যদিও সাকিবকে অধিনায়ক করার বিষয়টি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জানাননি বিসিবি সভাপতি।

এ বিষয় নাজমুল হাসান পাপন বলেন, সাকিব যে কোনো ফরম্যাটেই অধিনায়ক হতে পারেন। কিন্তু তিনি নিয়মিত টেস্ট ক্রিকেট খেলবেন কিনা তা আমাদের জানতে হবে।

পাপন বলেন, সাকিব যদি বলে যে সে ফরম্যাট বেছে নেবে না, তা হলে সমস্যা হবে। সাকিব আমাদের অধিনায়ক ছিলেন এবং তার অধিনায়কত্ব নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার প্রাপ্যতা সম্পর্কেও আমাদের নিশ্চিত হতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button