বাংলাদেশ

ঢাকা-সিলেট-কুমিল্লার তিন আসনে ১৪ জুলাই ভোট হচ্ছে না

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী হওয়ায়, আগামী ১৪ জুলাই ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনে ভোট করবে না নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তিনি জানান, ওই তিন আসনে ভোটগ্রহণ করা হবে ২৮ জুলাই।

তবে লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনে ২১ জুনই ভোটগ্রহণ করা হবে বলে জানান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

Related Articles

Leave a Reply

Back to top button