বাংলাদেশ

ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি: সভাপতি শামিম, সাধারণ সম্পাদক আকতার

নিউজ নাউ বাংলা ডেস্কঃ   গঠিত হলো ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি । এতে কমিটির শামিম সিদ্দিকী সভাপতি ও আকতার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্ট বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের বিদায়ী সভাপতি আবদুল জলিল ভূঁইয়ার সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে নব্য নির্বাচিত সদস্যরা হলেন, সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন বরুন ভৌমিক নয়ন, লাবন্য ভূইয়া এবং ঈহিতা জলিল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শাহীন কাওসার, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মাসুদ রানা নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে মো: জাহিদুর রহমান জাহিদ, দপ্তর সম্পাদকে রাশিম মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদকে আফসানা নীলা দায়িত্ব পেয়েছেন।
সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক হিসেবে অঞ্জন রহমান ও প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে লিটন মাহমুদ নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে নতুন কমিটিতে আরও জায়গা পেয়েছেন আতিকুর রহমান, খোরশেদ আলম বাবু, শান্তা মারিয়া, কামরুজ্জামান খান, সুলতান মাহমুদ, মাহমুদ ইকবাল, মোহাম্মদ নাসিম, মো: মামুনুর রশিদ এবং তামজিদ রনি।

ঢাকা সাংবাদিক ফোরামের উপদেষ্টা পরিষদে থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র (বিএফইউজে) সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া এবং সিনিয়র সাংবাদিক শাকিল আহমেদ ।

নতুন এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button