বাংলাদেশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাই ফ্লো ক্যানুলা মেশিন দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম ব্যক্তিগত তহবিল থেকে ২টি  হাই ফ্লো ক্যানুলা মেশিন  (High Flow Nasal Cannula Machine) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রদান করেছেন।

করোনা রোগীসহ মুমূর্ষ রোগীকে অক্সিজেন সরবরাহের কাজে এ মেশিন ব্যবহার করা হয়।

অস্ট্রেলিয়া থেকে আমাদানিকৃত এ চিকিৎসা সামগ্রী আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ছোটভাই মো: সাইফুল আলম এ চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন। শীঘ্রই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ক্রয়কৃত আরো দু’টি High Flow Nasal Cannula Machine ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য প্রদান করা হবে।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পি এস মো: গোলাম মাওলা উপস্থিত ছিলেন । ইত:পূর্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করোনা আক্রান্ত পুলিশ বাহিনীর সদস্যদের চিকিৎসার জন্য তিনটি ভেন্টিলেটর পুলিশ হাসপাতালে প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Back to top button